নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ৮ জুলাই ২০২২ঃ

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট প্রয়াত বামপন্থী নেতা জ্যোতি বসুর জন্ম দিবস পালন করল সিপিআইএম-এর পুরুলিয়া শহর উত্তর এরিয়া কমিটি। এদিন সকাল ৮ টায় শহরের অলঙ্গিডাঙায় কমিটির দলীয় কার্যালয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এরিয়া কমিটির সদস্যরা। জ্যোতি বসুর দীর্ঘ বামপন্থী রাজনৈতিক জীবনে আত্মত্যাগ ও লড়াইয়ের কথা এদিন তাঁদের বক্তব্যে তুলে ধরেন কমিটির সদস্য তথা বামপন্থী বক্তারা। একইসঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর শাসনকালে রাজ্যজুড়ে সুষ্ঠ আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে বর্তমান সরকারের প্রশাসনিক অদক্ষতারও এদিন তীব্র সমালোচনা করেন বিভিন্ন বক্তা।

শেয়ার করুন

You cannot copy content of this page