নিজস্ব সংবাদদাতা, ঝালদা, শুক্রবার, ৮ জুলাই ২০২২ঃ
জমি সংক্রান্ত বিবাদের জেরে তাঁর বাবাকে বর্ষা, ফারসা ইত্যাদি দিয়ে মারধরের অভিযোগ করলেন কোটশিলা থানার মাঝিডির এক বাসিন্দা। মাঝিডি গ্রামের অজম্বর কুমার বুধবার কোটশিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান, পুরনো জমি সংক্রান্ত বিবাদের জেরে গ্রামের কুলির রাস্তার উপর তাঁর বাবা মধু কুমারকে বর্ষা, ফারসা ইত্যাদি দিয়ে মারধর করেন গ্রামেরই শ্রীকান্ত কুমার, রূপেশ কুমার, জিরানী কুমার ও অমলা কুমার। গত শনিবার বিকেলে অভিযুক্তদের মারের চোটে ঘটনাস্থলে তাঁর বাবা অজ্ঞান হয়ে পড়ে যান বলেও অভিযোগকারির দাবি। এরপর তাঁরা আহত বাবাকে উদ্ধার করে প্রথমে কোটশিলা হাসপাতাল ও পরে অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করেছেন অজম্বর কুমার।
শেয়ার করুন