নিজস্ব সংবাদদাতা, মানবাজার, শনিবার, ৯ জুলাই ২০২২ঃ
আবার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বেশ কিছু মানুষ। আজ মানবাজার-২ পঞ্চায়েত সমিতির সদস্যা লীনা মাহাত সহ বারি-জাগদা গ্রাম পঞ্চায়েত এলাকার পোড়াডি সংসদ থেকে প্রায় ৭০ টি পরিবার সিপিআইএম, বিজেপি ও অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। শাসক দলের একটি রাজনৈতিক কর্মসূচিতে এদিন রাজীব লোচন সরেন, হংসেশ্বর মাহাত, নিয়তি মাহাত প্রমুখরা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

