নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ৯ জুলাই ২০২২ঃ
গতকাল, শুক্রবার পুরুলিয়ায় ৩৬ জন করোনা পজিটিভ ধরা পড়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। আরো জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত পুরুলিয়ায় মোট অ্যাক্টিভ করোনা পজিটিভ ১২০ জন। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুক্রবার ৪৭৭ জনের করোনা পরীক্ষা (আরটিপিসিআর এবং আরএটি) করা হয়। যার মধ্যে ৮.৩৯ শতাংশ (৩৬ জন) পজিটিভ বলে ধরা পড়ে।
শেয়ার করুন