নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ১০ জুলাই ২০২২ঃ
পুরুলিয়ায় হু হু করে বাড়ছে করোনা। শনিবার দৈনিক সংক্রমণের হার ১৫ শতাংশ ছাড়িয়ে গেল বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। শনিবার একদিনেই নতুন করে করোনা পজিটিভ হয়েছেন ৭৯ জন। এই নিয়ে শনিবার পর্যন্ত পুরুলিয়াতে মোট অ্যাক্টিভ করোনা পজিটিভের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬ জন। এদিন মোট ৪৮৭ জনের করোনা পরীক্ষা করে ৭৯ জনের (১৫.৬১ শতাংশ) দেহে করোনা সংক্রমণ পজিটিভ পাওয়া গিয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।
শেয়ার করুন