নিজস্ব সংবাদদাতা, বোরো, রবিবার, ১০ জুলাই ২০২২ঃ
বোরো থানা এলাকার এক নাবালিকাকে অপহরণের অভিযোগে বরাবাজার থানা এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। উল্লেখ্য গত ৫ই জুলাই থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল। প্রতিবেশী ও আত্মীয় পরিজনদের কাছে কোনরূপ খোঁজ না পাওয়ায় ওই নাবালিকার বাবা বোরো থানার দ্বারস্থ হন। ঘটনার তদন্তে নেমে অবশেষে খোঁজ পাওয়া যায় ওই নাবালিকার। এই ঘটনায় বরাবাজার থানার সৎ সায়েরডি গ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ওই যুবকের নাম জলেশ্বর মুর্মু। তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। রবিবার উদ্ধার হওয়া নাবালিকার ডাক্তারি পরীক্ষা করানো হয়।
শেয়ার করুন