নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, সোমবার, ১১ জুলাই ২০২২ঃ
২১ জুলাই কলকাতায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সমাবেশ। তারই প্রস্তুতিতে আজ গোবাগ ব্লক ফুটবল মাঠে একটি প্রস্তুতি সভা করল তৃণমূল। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, দলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার, নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী টুডু সরেন ও সহ সভাপতি শান্তি ভূষণ প্রসাদ যাদব, জেলা পরিষদের বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ নির্মল কুমার রাউত প্রমুরা।

