নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ২ জুলাই ২০২২ঃ
“জননেতা” অশোক ঘোষের জন্মশতবর্ষে আজ (২ জুলাই) সারা ভারত ফরওয়ার্ড ব্লক প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাল। দলের পুরুলিয়া জেলা কমিটির তরফে জানা গিয়েছে, জেলার প্রতিটি ব্লকে এদিন দলীয় কর্মীরা প্রয়াত অশোক ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাঘমুন্ডি ব্লকের সুইসার সুভাষ আশ্রমে প্রয়াত নেতার সমাধিস্থলে এদিন দলের ব্লক নেতৃবৃন্দ সহ দলীয় কর্মীরা শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। দলের জেলা কমিটির পক্ষ থেকে এদিন পার্টির সদর দপ্তরে প্রয়াত অশোক ঘোষের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকলেন জেলা কমিটির সদস্যরা।



