নিজস্ব সংবাদদাতা, ঝালদা, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ঃ
এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠল ঝালদায়। সোমবার ঝালদা থানার পুটিডির গৃহবধূ সুভদ্রা মাহাত তাঁর স্বামী হেমন্ত মাহাত, শ্বশুর সুনীল মাহাত, শাশুড়ি জলেশ্বরী মাহাত ও দেওর শ্রীমন্ত মাহাতর বিরুদ্ধে শারিরীক ও মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী ওই গৃহবধূর আরো দাবি, গত জুন মাসের ৬ তারিখ তিনি তাঁর ভাইয়ের বিয়েতে বাপের বাড়ি যান। ২০ জুন শ্বশুরবাড়ি ফিরে এসে দেখেন, এক সন্তান থাকা সত্ত্বেও এরই মধ্যে তাঁর স্বামী অন্য এক মহিলাকে বিয়ে করে ঘরে তুলেছেন। এরপরই স্বামী সহ শ্বশুরবাড়ির অভিযুক্ত সদস্যরা ওই গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ। বর্তমানে তিনি বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে দাবি সুভদ্রা মাহাতর।
শেয়ার করুন