নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ১৩ জুলাই ২০২২ঃ
সিপিআইএম-এর মহিলা শাখা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির আহ্বানে আজ পুরুলিয়ায় প্রতিবাদ মিছিল ও আধ ঘন্টার প্রতিকী পথ অবরোধ সংগঠিত করে সংগঠনের পুরুলিয়া জেলা কমিটি। এদিন পুরুলিয়া শহর, মানবাজার, ঝালদা ও রঘুনাথপুর সহ জেলার চারটি মহকুমাতেই সংগঠনের সদস্যরা মিছিল করেন। মূলত, অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজ্যজুড়ে নারি নির্যাতন বৃদ্ধি ও সাম্প্রতিক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে এদিন সংগঠনের তরফে প্রতিবাদ কর্মসূচি গ্রহন করা হয়। প্রতিবাদে এদিন পুরুলিয়া শহর সংলগ্ন বোঙাবাড়ি মোড়ে পুরুলিয়া-বরাকর রাস্তা ১৫ মিনিটের জন্য অবরোধ করেন সংগঠনের মহিলা কর্মীরা। এর আগে একটি মিছিলও করা হয়।




