নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শনিবার, ২ জুলাই ২০২২ঃ

ফের করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হচ্ছে পুরুলিয়ায় । পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল, রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার, পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেপুটি সুপার, পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিক সহ বেশ কয়েকজন আধিকারিক করোনায় আক্রান্ত হলেন বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক পরিদর্শন বলছে, পুরুলিয়াতে যাঁরা নমুন পরীক্ষা করাচ্ছেন তাঁদের মধ্যে শতকরা প্রায় ২০ শতাংশ মানুষের দেহে করোনা সংক্রমণ পজিটিভ বলে ধরা পড়ছে। জানা গিয়েছে, আজ, শনিবারও পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রে তিনটি পজিটিভ কেস পাওয়া গিয়েছে। আর এতেই যথেষ্ট উদ্বেগ বেড়েছে জেলা স্বাস্থ্য দপ্তর সহ জেলা প্রশাসনের আধিকারিকদের। এই পরিস্থিতিতে মানুষকে পুনরায় সচেতন হয়ে করোনা বিধি মেনে চলার বার্তা দিয়েছেন পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস ভি পি সুকমল বিষয়ী। তিনি এদিন সরাসরি জানিয়েছেন, পুরুলিয়ায় যেরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে মানুষের পুনরায় কঠোর করোনা বিধি মেনে চলার সময় এসে গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page