নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ঃ

গ্রামেরই বাসিন্দা এক দম্পতির বিরুদ্ধে ফাঁকা বাড়ি থেকে নগদ টাকা সহ গয়না চুরির অভিযোগ করলেন এক মহিলা। বরাবাজার থানার কর্মাবেড়ার বাসিন্দা গৃহবধূ সুলেখা মাহাত জানান, গত ২৫ জুন রাতে তাঁরা বিয়ে বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে যান। পরে বাড়ি ফিরে দেখেন তাঁর বাড়ি থেকে নগদ ১২ হাজার টাকা সহ সোনা ও রূপোর গয়না চুরি গিয়েছে। এরপর তিনি গ্রামেরই এক দম্পতির এই চুরির সঙ্গে জড়িয়ে থাকার খবর পান। মঙ্গলবার বরাবাজার থানায় ওই সন্দেহভাজন দম্পতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সুলেখা মাহাত।

শেয়ার করুন

You cannot copy content of this page