নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২ঃ
বুধবার পর্যন্ত পুরুলিয়াতে সর্বমোট করোনা অ্যাক্টিভ পজিটিভের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৭ জন। কেবলমাত্র বুধবারই ৫৫ জনের দেহে নতুন করে করোনা সংক্রমণ পজিটিভ পাওয়া গিয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। জানা গিয়েছে, এদিন মোট ৪৩৭ জনের করোনা পরীক্ষা (আরটিপিসিআর এবং আরএটি) করে ৫৫ জনের দেহে (১৪.৪২ শতাংশ) করোনা সংক্রমণ পজিটিভ পাওয়া যায়।
শেয়ার করুন