নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ৫ আগষ্ট ২০২২ঃ

মানভুম স্পোর্টস এসোসিয়েশন (এম এস এ) – র উদ্যোগে শুরু হয়েছে ফুটবল লীগ। ৩ বছর বন্ধ থাকার পর ফের জেলা লীগ শুরু হলো । এ ডিভিশন ও বি ডিভিশন-এর প্রথম দফার খেলা গুলি চলছে জেলার ৫ টি মাঠে। শহরের এম.এস.এ ময়দান ও জেকে কলেজ গ্রাউন্ড ছাড়া গেঙ্গাড়া, শিমুলিয়া ও লাগদা গ্রামের মাঠে। এ ডিভিশনে ১১টি ও বি ডিভিশনে ৪৩ টি দল অংশ নিয়েছে। জেলা ক্রীড়া সংস্হার ফুটবল সম্পাদক শুভাশিস দাশগুপ্ত জানান, গত ৩ বছর বন্ধ ছিলো লীগের খেলা। ২০১৯-এ মাঠ সংস্কার জন্য এবং ২০২০ ও ২০২১ সালে করোনার জন্য বন্ধ ছিলো লীগ। এ বছর জেলার ক্লাবগুলি লীগ শুরু করার দাবী জানায় এম এস এ কতৃপক্ষের কাছে। জেলা শাসকের অনুমতি নিয়ে শুরু হয়েছে ফুটবল লীগ। মাঠে দর্শক টানতে কোনো প্রবেশ মুল্য নেওয়া হচ্ছে না। নিজেদের আয় থেকেই খেলার খরচ বহন করছে এমএস এ। লীগ শুরুর পাশাপাশি স্হায়ী ফটবল কোচিং ক্যাম্পও শুরু করেছে মানভুম স্পোর্টস এসোসিয়েশন।

শেয়ার করুন

You cannot copy content of this page