নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ৯ আগষ্ট ২০২২ঃ
অবৈধ দেশী মদ মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করল টামনা থানার পুলিশ। জানা গিয়েছে, আটক ব্যাক্তির নাম কার্তিক চন্দ্র মাহাত। বাড়ি টামনা থানার চাকদা গ্রামে। বিবরণে জানা গিয়েছে, গতকাল, সোমবার বিকেল ৫ টা নাগাদ টামনা থানার পুলিশের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আসে চাকদা গ্রামের ওই ব্যক্তি বাড়িতে অবৈধ দেশী মদ মজুত করেছে ও তা বিক্রি করছে। খবর পেয়েই সেখানে হানা দেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৯ লিটার অবৈধ মদ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তের বাড়ি থেকে। যা মজুত করা এবং বিক্রি করার কোন বৈধ নথি সে দেখাতে পারেনি বলে দাবি পুলিশের। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজের দোষ স্বীকারও করে নিয়েছে বলে পুলিশের দাবি। এরপরই তাকে উদ্ধার হওয়া মদ সহ আটক করে টামনা থানার পুলিশ।
শেয়ার করুন