নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, মঙ্গলবার, ৯ আগষ্ট ২০২২ঃ

বলরামপুরের একটি বেসরকারি মিনারেলস্ ব্যবসায়ীক সংস্থার মালিকের বিরুদ্ধে অবৈধ ক্রাশার চালানোর অভিযোগ দায়ের হল বলরামপুর থানায়। গতকাল, সোমবার বলরামপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক সংস্থার মালিক তথা বলরামপুরের বাসিন্দা দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে ভালুবাসা মৌজায় অবৈধ কালো পাথরের মাইনিং এবং অবৈধভাবে ক্রাশার চালানোর অভিযোগ দায়ের করেন বলরামপুর থানায়। এদিন মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক (এস ডি এল অ্যান্ড এল আর ও) জানিয়েছেন, ওই স্থানে যে পাথর স্টক করে রাখা ছিল ওইদিন অভিযানে গেলে তার কোন বৈধ নথি দেখাতে পারেনি ব্যবসায়ীক সংস্থাটি। এমনকি ক্রাশার চালানোরও কোন বৈধ নথি তাদের কাছ থেকে পাওয়া যায় নি। যদিও অভিযোগ অস্বীকার করে সংস্থার মালিক দিলীপ কুমার আগরওয়াল জানিয়েছেন, ক্রাশার চালানো শুরু করি নি আমরা। চালানোর আবেদন করেছি।

শেয়ার করুন

You cannot copy content of this page