নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২:

নকল বন্ধুক নিয়ে মহরমের মিছিলে যোগ দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল পুরুলিয়া সদর থানা এলাকায়। ধৃতদের বাড়ি পুরুলিয়া শহরের মুনসেফ ডাঙা এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় পুরুলিয়ার পুলিস সুপার এস সেলভা মুরগান সাংবাদিক বৈঠক করে একথা জানান। ওই দুই যুবক মঙ্গলবার পুরুলিয়া শহরে মহরমের মিছিলে যোগ দেয় বলে অভিযোগ। ধৃতদের নাম শেখ আরমান এবং বিশাল রুহিদাস। পুলিস সুপার জানান, ওদের গ্রেপ্তার করা হয়েছে। নকল অস্ত্র নিয়ে নাচানাচি করছিল। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page