নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, বুধবার, ১০ আগষ্ট ২০২২:

বরাবাজার ব্লকের মজিরামডি গ্ৰাম থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল বরাবাজার থানার পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয় মানুষেরা মজিরামডি গ্রামের  এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে  সিভিক পুলিশের মাধ্যমে বরাবাজার থানায় খবর দিলে  বরাবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে  ওই ঝুলন্ত দেহটিকে উদ্ধার করে। স্থানীয় হাসপাতালে দেহটি নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছেু ওই যুবকের নাম চিরঞ্জিত মাহাতো, বয়স আনুমানিক কুড়ি বছর। এদিনই দেহটি হাতোয়াড়া  দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page