নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, শনিবার, ১৩ আগষ্ট ২০২২ঃ

পেট্রোল পাম্পে তেল ভরে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আচমকা বন্ধ হয়ে যায় ট্রাক্টর। প্রায় ১০ টি ট্রাক্টরে কমবেশি একই ঘটনা ঘটে। পরে ট্রাক্টরের মিস্ত্রি জানান, ডিজেলের সঙ্গে জল মিশে থাকাতেই সমস্যা হয়েছে ট্রাক্টর গুলিতে। তার প্রতিবাদেই আজ, শনিবার বাঘমুন্ডির খিরাবেড়া এলাকায় নতুন একটি পেট্রোল পাম্পে গিয়ে বিক্ষোভ দেখান কয়েকজন ট্রাক্টর মালিক। পরে পাম্পের পক্ষ থেকে ট্রাক্টর মালিকদের সম পরিমান ডিজেল দিয়ে দেওয়া হয়। এবিষয়ে ওই পাম্পের মালিক আকাশ মন্ডল বলেন, একটি পাইপ লাইনে ফুটো থাকায় জল ঢুকে সমস্যা হয়েছিল। বিষয়টি মিটে গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page