নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ৪ আগষ্ট ২০২২ঃ

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আজ সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত পুরুলিয়া-বরাকর রাস্তার উপর সুড়ি বাঁধের কাছে। জানা গিয়েছে, মৃতের নাম অজিত মাহাত। বাড়ি মফস্বল থানার হরিয়াল গোড়ায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও সকালে সাইকেলে করে কাজে পুরুলিয়া আসছিলেন অজিত মাহাত। সুড়ি বাঁধের কাছে একটি গাড়ি সাইকেল আরোহী অজিত মাহাতকে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

শেয়ার করুন

You cannot copy content of this page