নিজস্ব সংবাদদাতা, আনাড়া, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২ঃ

আজ আবারো “অপারেশন উপলব্ধ” অভিযান চালায় আনাড়া আরপিএফ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনাড়া স্টেশন দিয়ে যাতায়াতকারী চারটি মেমু ট্রেনে এই অভিযান চালিয়ে ৪ জন পুরুষ যাত্রীকে এদিন আটক করা হয়। গতকাল একই অভিযানে ৫ জন আটক হয়েছিলেন। মূলতঃ মেমু ট্রেনে বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের (প্রতিবন্ধী) জন্য বরাদ্দ সীট দখল করে বসে থাকার কারনে ভারতীয় রেলের ১৫৫ নম্বর ধারা অনুযায়ী আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে আনাড়া রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page