নিজস্ব সংবাদদাতা, কেন্দা, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২ঃ

শনিবার সকালেই হাতির আগমন কেন্দার সোনাঝুরি জঙ্গলে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বনদপ্তরের পক্ষ থেকে এলাকা জুড়ে হাতি সম্পর্কিত তথ্য দিয়ে প্রচার চালানো হচ্ছে জোর কদমে। শনিবার সকাল থেকেই কেন্দার সোনাঝুরি জঙ্গলে হাতির দেখা মিলেছে বলে খবর রটে যায় গোটা এলাকায়। হাতি দেখতে দলে দলে ভিড় করেন স্থানীয় মানুষজন। তবে গোটা বিষয়টিতে বনদপ্তরের কড়া নজরদারি রয়েছে বলে দপ্তর সূত্রে খবর। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, হাতিটি গতকাল (শুক্রবার) রাতেই পৌঁছয় পুঞ্চা রেঞ্জের কেন্দা বীটের বনদপ্তরের কার্যালয় সংলগ্ন সোনাঝুরি জঙ্গলে। স্বাভাবিকভাবেই এলাকা জুড়ে মানুষজনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাতির আগমনে। বনদপ্তরের পক্ষ থেকে বিশাল বাহিনী যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে বলে জানান বনদপ্তরের আধিকারিকেরা।

শেয়ার করুন

You cannot copy content of this page