নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২ঃ

হাতি দেখতে গিয়ে হাতির আক্রমণের শিকার হলেন এক ব্যক্তি। জানা গিয়েছে হাতির আক্রমণে আহত ওই ব্যক্তির নাম কৃষ্ণচন্দ্র মাহাতো। বাড়ি কেন্দা থানার সুরথডি গ্রামে। প্রসঙ্গত, শুক্রবার রাতে একটি বুনো দাঁতাল আশ্রয় নেয় কেন্দার সোনাঝুরি জঙ্গলে। শনিবার সকালে এলাকায় এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ দলে দলে ভিড় করতে থাকেন হাতি দেখার জন্য। বনদপ্তরের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হয় মানুষকে। উৎসুক মানুষজনদের হাতির কাছাকাছি যেতে নিষেধ করে জোর প্রচার শুরু করে বনদপ্তর। কৌতুহলবশত ওই ব্যক্তি তবু হাতির মুখোমুখি চলে যান বলে খবর। জানা গিয়েছে হাতির আক্রমণের শিকার হয়ে তাঁর মাথায় ও চোখের গোড়ায় গুরুতর আঘাত লাগে। তড়িঘড়ি বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর অন্যত্র রেফার করেন। উন্নত চিকিৎসার জন্য ওই ব্যক্তিকে পরে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page