নিজস্ব সংবাদদাতা, নিতুড়িয়া, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২ঃ
নিতুড়িয়া ব্লকের পারবেলিয়া সরস্বতী ক্লাব পরিচালিত গণেশ পুজোর আজ চতুর্থ দিন। এদিন পুজো কমিটির পক্ষে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। যৌথভাবে শিবিরের উদ্যোক্তা ছিল পারবেলিয়া সরস্বতী ক্লাব ও শশীভূষণ প্রসাদ যাদব ওয়েলফেয়ার সোসাইটি। সহযোগিতা করে রামচন্দ্রপুর চক্ষু হাসপাতাল। কমিটির সম্পাদক শান্তিভূষণ প্রসাদ যাদব এদিন জানিয়েছেন, শিবিরে ৭০ জন স্থানীয় মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়েছে। যাঁদের মধ্যে ২১ জনের বিনামূল্যে চোখের অপারেশন করা হবে বলেও এদিনের শিবিরে চিহ্নিত করা হয়েছে।


