নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২ঃ
কয়েকদিন আগেই জেলাতে বিভিন্ন ব্লকের পদাধিকারীদের তালিকা প্রকাশ করেছে শাসক দল। তারই প্রেক্ষিতে আজ বলরামপুরের নবনির্বাচিত দলীয় পদাধিকারীদের সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হল ব্লকের দড়দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। উপস্থিত ছিলেন নবনির্বাচিত ব্লক সভাপতি ধনঞ্জয় মুর্মু, সহ-সভাপতি গৌতম মাহাত, যুব সভাপতি সানি মুখার্জি, দলের শ্রমিক সংগঠনের সভাপতি সুমিত পান্ডা, মহিলা সভানেত্রী প্রতিমা কিষ্কু, ছাত্র সংগঠনের সভাপতি ধনঞ্জয় মাহত, দড়দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ভবতারণ মাহাত সহ দলীয় কর্মী-সমর্থকেরা। অনুষ্ঠানের পর একটি পথসভাও করে তৃণমূল। দলীয় কর্মী তথা বিশিষ্ট ঝুমুর শিল্পী মুক্তিনাথ মাহাতর ঝুমুর গান দিয়ে এদিনের সভার পরিসমাপ্তি ঘটে।





