নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ঃ
ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আদ (রবিবার) ঘটনাটি ঘটেছে বলরামপুর থানার বাঘাডি প্রাথমিক স্কুলের সামনে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরবেলা বাঘাডি প্রাথমিক স্কুল সংলগ্ন এলাকায় রাস্তার পাশে বাইক চাপা পড়া অবস্থায় স্থানীয়রা ওই যুবককে দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় বলরামপুর থানায়।ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ওই যুবককে উদ্ধার করে বলরামপুর ব্লকের বাঁশগড় হাঁসপাতালে নিয়ে আসে।সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপরই পুলিশ মারফত ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় মৃত যুবকের পরিবারের লোকজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মনোজ দাস, বয়স আনুমানিক ২৬ বছর। বাড়ি বলরামপুর থানার টাটা রোড সংলগ্ন বড় কুঠি এলাকায়। তবে কি কারণে এমন ঘটনা তা স্পষ্ট হয়নি। যদিও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এদিনই পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ টাটা রোডের বড় কুঠি সংলগ্ন এলাকায়।
শেয়ার করুন