নিজস্ব সংবাদদাতা, আড়ষা, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ঃ
মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে সাজা কাটছিল এক কয়েদি। করোনা পরিস্থিতিতে প্যারোলে ছুটি দিয়ে তাকে বাড়ি পাঠানো হয়। কিন্তু মেয়াদ উত্তীর্ণ হলেও প্রায় দুমাসের অধিক সময় পুনরায় জেলে ফেরেনি কয়েদি। তাই ওই কয়েদির বিরুদ্ধে এফ আই আর দায়ের করলেন মেদিনীপুর সেন্ট্রাল সংশোধনাগারের আধিকারিক। জানা গিয়েছে, আড়ষা থানার চুনকুডির বাসিন্দা নগেন বাস্কে (৪২) মেদিনীপুরের কেন্দ্রীয় সংশোধনাগারের একজন সাজাপ্রাপ্ত কয়েদি। যাকে করোনা পরিস্থিতিতে গত ৩০.০৫.২০২১ প্যারোলে বাড়ি পাঠানো হয়। জানা যায়, সংশোধনাগারে তার ফেরত যাওয়ার তারিখ ছিল গত জুলাই মাসের ১৫ তারিখ। কিন্তু মেয়াদ প্রায় দুমাস অতিক্রান্ত হলেও ওই কয়েদি সংশোধনাগারে না ফেরায় গত বুধবার তার বিরুদ্ধে আড়ষা থানায় এফ আই আর দায়ের করা হয়।
শেয়ার করুন