নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ঃ

বরাবাজার নামোপাড়ার একটি বাড়ি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মাণিক কুমার (৬৩)। বাড়ি বলরামপুরের কালীতলা এলাকায়। মৃত ব্যক্তি স্থানীয়দের কাছে ভালো কাঠের মিস্ত্রি বলে নাকি পরিচিত ছিলেন। এদিন বরাবাজার নামোপাড়ায় বিশ্বনাথ বড়ালের বাড়িতে কাঠ মিস্ত্রি মানিক কুমার কাজ করছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। সেখানে কাজ করতে করতেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বরাবাজার থানার পুলিশ। দেহ উদ্ধার করে বরাবাজার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঠিক কি কারণে মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। দেহটি এদিনই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page