নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ঃ

তিনদিন ধরে নিখোঁজ নাবালক স্কুল ছাত্র। শনিবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। এদিকে বাড়ির নাবালক সন্তানের নিখোঁজ হওয়ার ঘটনায় চপম উৎকন্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। অনেক খোঁজাখুঁজির পরও ছেলেকে না পেয়ে রবিবার বাঘমুন্ডি থানার দ্বারস্থ হন নিখোঁজ নাবালকের পিতা বাঘমুন্ডি থানার সিন্দরীর বাসিন্দা শশাঙ্ক কুইরি।

জানা গিয়েছে, শনিবার (১০ সেপ্টেম্বর) সিন্দরীর বাসিন্দা সুরজ কুইরি (১৬) সকাল ৯ টা নাগাদ স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। লে বীর গ্রাম স্কুলের দশম শ্রেণীর ছাত্র বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। কিন্তু সেদিন থেকে আর বাড়ি ফেরেনি সুরজ। শনিবার বিকেলের পর থেকে পরিবারের সদস্যরা সুরজের বহু খোঁজখবর করলেও খোঁজ পাওয়া যায় নি বলে জানা গিয়েছে। এরপরই সুরজের বাবা শশাঙ্ক কুইরি রবিবার বাঘমুন্ডি থানার দ্বারস্থ হন।

শেয়ার করুন

You cannot copy content of this page