নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ঃ

ভবিষ্যতে জেলাকে সুস্থ ও স্বাস্থোজ্জল করে গড়ে তোলার লক্ষ্যে বদ্ধ পরিকর জেলা প্রশাসন। সেই উদ্দেশ্যে এস বি সি সি সেল ও জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্টি বিষয়ক সচেতনতা প্রচার-প্রসার পক্ষের সূচনা হল আজ। বিষয়টিকে সামনে রেখে এদিন একটি ট্যাবলো ক্যাম্পেনের সূচনা করা হয় প্রশাসনের তরফে। আগামী ২৯ তারিখ পর্যন্ত ট্যাবলো ক্যাম্পেন ও লোকপ্রসার প্রকল্পের আওতাভুক্ত শিল্পীদের গানের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে মানুষজনদের পুষ্টির গুরুত্ব সম্বন্ধে সচেতন ও উৎসাহী করা হবে। এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে ট্যাবলোটির যৌথভাবে উদ্বোধন করেন পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা ও পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। এস বি সি সি সেলের স্বেচ্ছাসেবক ও কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, ডেপুটি সেক্রেটারি জেলা পরিষদ, ডি এন ও (এস বি সি সি), ডি পি ও (আই সি ডি এস), জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রমুখ।

শেয়ার করুন

You cannot copy content of this page