নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ঃ

পুরুলিয়া শহরের নিমটাঁড়ে নিজের বাড়ি থেকেই এক তরুণের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণের নাম পারভেজ মন্ডল (২২)। জানা গিয়েছে, এদিন সকালে বাড়িতেই ওই তরুণের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে পুরুলিয়া সদর থানার পুলিশ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই তরুণের ডিমের ব্যবসা ছিল শহরে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে গতকাল রাত্রে একটু দেরি করে বাড়ি ফেরেন ওই তরুণ। কি কারণে আত্মঘাতী, তা খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page