নিজস্ব সংবাদদাতা, কেন্দা, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ঃ

তালতল সাপ্তাহিক হাটে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট কুড়ি লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে নষ্ট করল আফগারি দপ্তর ও কেন্দা থানার পুলিশ। মানবাজার সার্কেল আফগারি দপ্তর সূত্রে জানতে পারা যায়, আজ (রবিবার) এই সাপ্তাহিক পশু হাটে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালায় আফগারি দপ্তর ও কেন্দা থানার পুলিশ। যদিও পুলিশের আগমন বুঝতে পেরে চোলাই কারবারিরা আগেভাগেই পালিয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। কেন্দা থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, এলাকা জুড়ে চোলাই মদের কারবারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুন

You cannot copy content of this page