নিজস্ব সংবাদদাতা, মানবাজার, মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর ২০২২ঃ

পুজোর আগে মানবাজার এলাকার খাবারের দোকানগুলির পরিদর্শনে নামলেন মানবাজারের প্রশাসনিক আধিকারিকেরা। মঙ্গলবার সন্ধ্যার পর বাসস্ট্যান্ড, হাসপাতাল মোড়, পার্ক রোড ও ইন্দকুড়ি এলাকার দোকান গুলির খাবারের গুনগত মান পরীক্ষা করে দেখেন মানবাজার-১ ব্লক খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক সুমন দাস। এদিনের এই পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন মানবাজার-১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি, মানবাজার-১ নং ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজীব মূর্মু, মানবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ মন্ডল, মানবাজার ব্লক স্বাস্থ্য আধিকারিক জিৎ সরকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।

শেয়ার করুন

You cannot copy content of this page