নিজস্ব সংবাদদাতা, আদ্রা, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২ঃ

তিলাহিড়, বাঁকড়াভাঙ্গা, পাঁচুডাঙা, আড়রা, কমলাস্থান, চাকলতা, চুড়ি মহল্লা, হাড়ি পাড়া সহ দূরবর্তী প্রত্যন্ত এলাকার কচিকাচাদের কিচিরমিচিরে আজ, পঞ্চমীর দিন ভরে উঠল আদ্রা মালঞ্চ মুক্তমঞ্চ। প্রতিবছরের মত এবছরও দ্য ফ্রি থিঙ্কিং হিউম্যানিস্ট আদ্রা শাখার উদ্যোগে এদিন দুঃস্থ শিশুদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহন করা হয় মালঞ্চ মুক্তমঞ্চে। সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় প্রতিবছরই স্থানীয় শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। এদিন ১৫০ টি এরকম শিশুর হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছেন সংগঠনের সদস্যরা। সংগঠনের সম্পাদক সত্যজিৎ চট্টোপাধ্যায় সফল অনুষ্ঠানের শেষে শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

You cannot copy content of this page