নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২ঃ
দুর্গা পুজোর আগে পুরুলিয়ার ৫০ জন মোবাইল ফোন গ্রাহকের মুখে হাসি ফোটালো পুরুলিয়া সদর থানার পুলিশ। ৫০ টি খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয় এদিন। পুরুলিয়া সদর থানায় এদিন ছোট্ট একটি ঘরোয়া অনুষ্ঠানে ওইসমস্ত গ্রাহকদের হাতে তাঁদের খোওয়া যাওয়া মোবাইল ফোনগুলি তুলে দিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত নিজে। এদিন খোওয়া যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে গ্রাহকরা পুলিশের ভূমিকার বিশেষ প্রশংসা করেন। উপস্থিত ছিলেন সদর থানার অন্যান্য পুলিশ আধিকারিকরাও।


