নিজস্ব সংবাদদাতা, আনাড়া, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২ঃ

স্টেশন চত্বরে বা ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যাক্তিদের সহায়তায় আনাড়া রেল পুলিশ “সংসার” (সামাজিক সরোকার) নামে কর্মসূচির অন্তর্গত বিশেষ অভিযান শুরু করেছে। কর্মসূচির মাধ্যমে শারিরীক ভাবে অক্ষম ব্যাক্তিদের স্টেশন চত্বরে বা ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে সহায়তা করা হচ্ছে বলে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, আজ, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ আনাড়া আরপিএফ থানার ওসির নেতৃত্বে “সংসার” কর্মসূচিতে কর্তব্যরত পুলিশকর্মীরা দেখতে পান এক ব্যাক্তি যিনি দাঁড়াতে বা হাঁটতে পারেন না, আনাড়া স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকের রেল লাইনের ধারে অপেক্ষা করছেন। সঙ্গে সঙ্গে কর্তব্যরত এক এস আই ও এক কনস্টবল ওই ব্যক্তির কাছে জানতে পারেন, লাইন পেরিয়ে তিনি ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরবেন। পুলিশ আরো জানতে পারে ওই ব্যক্তির নাম আবু বকর (৩৮)। বাড়ি পাড়া থানার কাঁকডিতে। এরপরই আনাড়া রেল পুলিশের ওই দুই কর্মী বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তির জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করে তাঁকে ১ নম্বর প্ল্যাটফর্মে নিয়ে আসেন। চা ইত্যাদি খাওনো হয়। সন্ধ্যা সোয়া সাতটা নাগাদ গোমো-চক্রধরপুর ট্রেনে ওই ব্যাক্তিকে চাপিয়েও দেন রেলের পুলিশকর্মীরা। ট্রেনে ওই ব্যাক্তির বিষয়ে সচেতন থাকতে এদিন সহ যাত্রীদেরও অনুরোধ করা হয়েছে বলে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page