নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি, মঙ্গলবার, ১৪ জুন ২০২২ঃ
বনদপ্তর এবং স্বাস্থ্যদপ্তরে চাকুরি দেওয়ার নাম করে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এমনকি টাকা নিয়ে ওই যুবককে চাকুরির পরীক্ষায় বসার ভুয়ো অ্যাডমিট কার্ড এবং ভুয়ো নিয়োগপত্রও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সম্প্রতি বাঘমুন্ডির গোবিন্দপুর গ্রামের যুবক রাজেন্দ্র নাথ কুমার এবিষয়ে বাঘমুন্ডি থানাতে লিখিত অভিযোগ করেন। প্রায় ২ বছর ধরে দফায় দফায় ওই টাকা নেওয়া হয়েছে বলে দাবি অভিযোগকারির। ঘটনার তদন্ত শুরু করেছে বাঘমুন্ডি থানার পুলিস।
শেয়ার করুন