নিজস্ব সংবাদদাতা, আদ্রা, ১৬ সেপ্টেম্বর ২০২১ঃ

আজ, বৃহস্পতিবার থেকে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে “স্বচ্ছতা পক্ষ” কর্মসূচির শুরু হল। রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ২ রা অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি। রেল সূত্রে আরো জানা গিয়েছে, কর্মসূচির অন্তর্গত এই পক্ষকাল বা ১৫ দিন ডিভিশনের সমস্ত স্টেশন, রেলওয়ে কলোনি, ট্রেন ও অধীনস্ত রেলের সমস্ত কার্যালয়ে সাফাই অভিযান চালানো হবে। আদ্রা রেল সূত্রে জানা গিয়েছে, কর্মসূচির অন্তর্গত এই পক্ষকাল একেক দিন এক একটি থিমের ওপর ভিত্তি করে স্বচ্ছতা অভিযান চালানো হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page