নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
১১ আগস্ট , ২০২০
ফাঁসির মঞ্চে যে বিপ্লবী জীবনের জয়গান গেয়ে গিয়েছিলেন,সেই পবিত্র দিন আজ। হ্যাঁ বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ তিরোধান দিবস।বহু প্রতিষ্ঠান এই বিপ্লবী কে মনে রেখে তাঁর মর্মর মূর্তি প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন জায়গায়।এইরকমই একটি মূর্তি কয়েকবছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল পুরুলিয়া শহরের সাহেব বাঁধ এর পাড়ে।আজ তাঁর তিরোধান দিবসে তার গলায় কেউ মালা দিতেও এগিয়ে এলেন না।প্রশাসন,রাজনৈতিক দল,ক্লাব বা স্থানীয় কোনো সাধারণ মানুষ সবাই একই পংক্তিতে
। অবশেষে পুরুলিয়ার কতিপয় সাংবাদিক সংবাদ সংগ্রহ করার কাজের ফাঁকে ক্ষুদিরামের মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানালেন।
এই খবর রাঙামাটি তে সম্প্রচার হতেই শ্রদ্ধা জানাতে এগিয়ে এলেন সদ্য দায়িত্ব প্রাপ্ত পুরুলিয়া জেলা তৃণমূল দলের মুখপাত্র নবেন্দু মাহালী তিনি তার দলীয় সমর্থদের নিয়ে যথাযত মর্যাদার সঙ্গে শহিদকে শ্রদ্ধা জানালেন
দেখুন ভিডিও
