নিজস্ব সংবাদদাতা, বরাবাজার, ৯ জানুয়ারি ২০২২ঃ

শনিবার দুপুর ১ টা থেকে একটি সংক্ষিপ্ত অথচ প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো প্রয়াত কিংবদন্তি শিল্পী শলাবৎ মাহাতোর ষষ্ঠ প্রয়াণ বার্ষিকী। প্রয়াত শিল্পীর বাসভূমি লটপদা গ্রামে নির্মিত তাঁর আবক্ষ মূর্তিতে প্রথমে মাল্যদান করেন তাঁর সহধর্মিণী আতুবালা মাহাতো, ভাই লহবৎ মাহাতো ‘পুত্র নীতীশ, তাপস এবং তাঁর পুত্রবধুরা। মাল্যদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডঃ জলধর কর্মকার, কুড়মালি ভাষার কবি এবং গাড়াফুসড় হাইস্কুলের প্রধান শিক্ষক রাধানাথ মাহাতো, মানভূম ঝুমুর একাডেমির সম্পাদক ধনঞ্জয় মাহাতো প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শলাবৎ মাহাতো স্মৃতি রক্ষা কমিটির সভাপতি এবং লটপদা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সীতারাম মাহাতো। শলাবৎ মাহাতো রচিত ঝুমুর সংগীত পরিবেশন করেন তাঁর দুই ভাবশিষ্য শংকর তন্তুবায় ও চৈতন মাহাতো। এ ছাড়াও জয়পুর থেকে আগত কবি মণীন্দ্র মাহাতো সংগীত পরিবেশন করেন। প্রয়াত এই ঝুমুর সাধকের স্মৃতি চারণা করেন পঃবঃআদিবাসী ও লোকশিল্পী সংঘ পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক তথা রাজ্যের সহ সম্পাদক ডঃ জলধর কর্ম কার।

শেয়ার করুন

You cannot copy content of this page