নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১৩ আগষ্ট ২০২১

করোনা পরিস্থিতির মধ্যে দিয়েও সমস্ত কিছু কোভিড বিধিনিষেধ মেনে আজ মানবাজার-১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানী টুডু ও পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা ও ক্রিড়া কর্মাধ্যক্ষ তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের গুরুপদ টুডুকে সংবর্ধনা দেওয়া হলো। শুক্রবার মন্ত্রী সন্ধ্যারানী টুডু ও জেলা সভাপতির হাতে মানপএ ও পুস্পস্তবক তুলে দেওয়া হয় মানবাজার-১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ্য থেকে। আজকের এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পুস্প দাস, মানবাজার-১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবেন্দ্রনাথ মাহাতো, সহ সভাপতি অপূর্ব সিংহ, মানবাজার অঞ্চল সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী সহ দলীয় অন্যান্য কর্মী ও সমর্থকেরা।

শেয়ার করুন

You cannot copy content of this page