নিজস্ব সংবাদদাতা, সাঁতুড়ি, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ঃ
পি এইচ ই-র জলের টাঙ্কি থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। গতকাল ঘটনাটি ঘটেছে সাঁতুড়ি থানার মুরাডি ড্যামে। জানা গিয়েছে, গতকাল ২৪ বছরের মুরাডির বাসিন্দা ওই যুবক সুরজ বাউরি মুরাডি ড্যামের পি এইচ ই-র জলের টাঙ্কির উপর উঠেছিলেন। আচমকাই সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুরাডি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক বাঁকুড়ায় রেফার করেন। চিকিৎসার বাঁকুড়া নিয়ে যাওয়ার পথেই ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হবে বলে সাঁতুড়ি পুলিশ সূত্রে খবর।
শেয়ার করুন