নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
১৯ ফেব্রুয়ারি, ২০২১

বাঘমুন্ডির গোবিন্দপুরে সরস্বতী পুজোর থিমে এবার উঠে এসেছে লকডাউনে পরিযায়ী শ্রমিকদের সমস্যা থেকে চন্দ্রাভিযান । ট্রলির ওপর ঘুমিয়ে পড়া সন্তানকে নিয়ে লকডাউনে হেঁটে চলা অসহায় পরিয়ায়ী শ্রমিক থেকে মৃত মা কে জাগিয়ে তোলার শিশুর ব্যর্থ চেষ্টা সহ বিভিন্ন সাম্প্রতিক ঘটনা নিয়ে সাজিয়ে তোলা হয়েছে মন্ডপ ।

আজ পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুশান্ত মাহাত মন্ডপ গুলি পরিদর্শন করেন । স্হানীয় শিল্পীদের শিল্পকর্মকে আরো বেশি দর্শণার্থীদের কাছে তুলে ধরতে এবং আগামীদিনে গোবিন্দপুরে সরস্বতী পুজোকে জেলার দরবারে তুলে ধরতে সবরকম সাহায্য করার প্রতিশ্রুতি দেন সুশান্তবাবু ।

শেয়ার করুন

You cannot copy content of this page