নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ১৬ নভেম্বর ২০২১ঃ

দির্ঘদিন স্কুল বন্ধ থাকার পর অবশেষে শুরু হলো নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন। পশ্চিমবঙ্গ রাজ‍্য সরকারের ঘোষণা মোত ১৬ নভেম্বর মঙ্গলবার থেকে রাজ‍্যের স্কুল গুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন শুরু হয়েছে। সাথে সাথে পুরুলিয়া জেলার বলরামপুর শহরের ফুলচাঁদ, লালিমতী ও ভজনাস্রম উচ্চ বিদ্যালয়ে শুরু হলো নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন। এমনকি স্কুল খুলতেই সকল ছাত্র ছাত্রীদের মুখে দেখা গেলো আনন্দের উচ্ছাস। এবিষয়ে প্রধান শিক্ষক ও শিক্ষিকা গণ জানান তারা স্কুল খোলাতেই খুব খুশি। তবে স্কুলের শুরুতেই ছাত্র-ছাত্রীদের সংখ্যা খুবই কম ছিল। কোভিড বিধিনিষেধ মেনে একটি বেঞ্চে দুজন নিয়ে স্কুলে পঠন-পাঠন শুরু হয়েছে। এমনকি প্রত্যেকের মুখে মাক্স এবং হাতে সেনিটাইজ করা হয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page