নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৫ জানুয়ারি ২০২২ঃ
কোভিড সচেতনতায় রাস্তায় বেরিয়ে রেশন ডিলারদের সতর্ক করলেন মহকুমা শাসক। বুধবার মানবাজারের ঘটনা। জানা গিয়েছে, এদিন কোভিড সচেতনতায় পথে নামেন মানবাজারের মহকুমা শাসক শুভজিৎ ঘোষ, এসডিপিও মানবাজার বরুণ বৈদ্য এবং বিডিও মানবাজার মোনাজ কুমার পাহাড়ী। রেশন দোকানের সামনে ভিড় দেখতে পান তাঁরা। মহকুমা শাসক তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। রেশন সামগ্রী সময়ে না পাওয়া সংক্রান্ত অভিযোগ জানান গ্রাহকরা। তৎক্ষণাৎ তিনি রেশন ডিলারকে কড়া ভাষায় সতর্ক করেন। একইসঙ্গে রেশন সময়ে পাওয়ার বিষয়েও গ্রাহকদের আশ্বস্ত করেন।



