নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, ২৬ ডিসেম্বর ২০২১ঃ

মানুষকে সচেতন করতে তৎপর এবার পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন। জেলা পুলিশের উদ্যোগে রবিবার বলরামপুর শহরে দুর্ঘটনা এড়াতে একটি বিশেষ কর্মসূচি আয়োজন করলেন বলরামপুর থানার পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিনের এই কর্মসূচীতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেফ ড্রাইভ, সেভ লাইফকে সামনে রেখে সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম বিষয়ে সচেতন করা হয়। এমনকি এদিনের এই কর্মসূচিতে বলরামপুর থানার এস আই বিশ্বজিৎ চ্যাটার্জী জানান দৈনিক যে হারে পথ দুর্ঘনায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ, সেটা রুখতেই আজ পুলিশের এই কর্মসূচী আয়োজিত করা হয়েছে। বাইক আরোহীদের হেলমেট, চার চাকা গাড়ি চালকদের সিটবেল্ট, গাড়ি চালানোর সময় মোবাইল ও হেডফোন ব্যবহার না করা সহ নানান বিষয় নিয়ে এছাড়াও করোনা সম্পর্কিত সচেতনতা অবলম্বন করা নিয়েও বিশেষভাবে একটি রেলি করেন। এদিনের এই রেলিটি বলরামপুর থানা থেকে শুরু করে চকবাজার হয়ে ফের থানাতে গিয়ে শেষ হয়। এমনকি হেলমেট না পরা সাধারণ মানুষ জনদের হেলমেট পরার অনুরোধ করেন পুলিশ প্রশাসন। বলরামপুর থানার এরকম সচেতনমূলক কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন বলরামপুর শহরবাসি।

শেয়ার করুন

You cannot copy content of this page