নিজস্ব সংবাদদাতা , বাঘমুন্ডি
৭ অক্টোবর , ২০২০

পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের ভেতর থেকে ব্লকের নৈশ প্রহরীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঐ নৈশ প্রহরীর নাম জগন্নাথ কুমার। বাঘমুন্ডির ছাতাটাঁড় গ্রামের বাসিন্দা। মৃতের পরিবারের লোকেদের অভিযোগ, মৃতদেহ ভোরের আলো ফোটার আগেই বাঘমুন্ডি হাসপাতালে নিয়ে গিয়ে তালা বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু পরিবারের লোকদের জানানো হয়নি। “কেন খবর দেওয়া হয়নি পরিবারের লোকেদের”, এই নিয়ে পুলিশের সামনে এদিন পরিজনরা পুলিশের সামনে ক্ষোভ – বিক্ষোভও দেখিয়েছেন বলে জানা গিয়েছে। তবে আত্মহত্যা নাকি অন‍্য কোন রহস্য রয়েছে সেই নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেজনেরা। ঘটনার সত্য উদ্ঘাটনে জোর তদন্তে নেমেছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page