নিজস্ব সংবাদদাতা, আদ্রা, ১৭ মে ২০২২:
ভর দুপুরে আদ্রার রেল ইয়ার্ডে শুট আউট। মুখে কাপড়ে বাঁধা অবস্থায় এসে রেল ইয়ার্ডে থাকা দুজন ঠিকা শ্রমিককে গুলি করে দুস্কৃতিরা। গুলি করার পাশাপাশি তাঁদের হাতে হুমকি চিঠিও দেয় দুস্কৃতিরা। জখমদের আশঙ্কাজনক অবস্থায় রঘুনাথপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। গোটা ঘটনায় সোমবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন সন্ধ্যা পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। রেলের ঠিকাদারি কাজের বরাত পাওয়াকে কেন্দ্র করেই এই ঘটনা বলে পুলিসের প্রাথমিক ভাবে অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
শেয়ার করুন