নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ৩০ অক্টোবর ২০২১ঃ

শনিবার মানবাজার-১ নং ব্লকের জিতুজুড়িতে শুরু হলো একদিবসীয় শর্ট ক্রিকেট টুর্নামেন্ট।এদিন জিতুজুড়ি প্রগতি ক্লাবের পরিচালনায় জিতুজুড়ি সাধু আশ্রম মাঠে নিজে ব্যাট হাতে এই খেলার সূচনা করেন পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা ও ক্রিড়া কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু। এবিষয়ে ক্লাবের পক্ষ থেকে জানানো হয় প্রতিবছরের ন্যায় এই বছরও স্বর্গীয় চৌধুরী প্রসাদ টুডু ও স্বর্গীয় চারুচন্দ্র কর্মকারের স্মৃতির উদ্দেশ্যে টুর্নামেন্ট আয়োজিত হয়। এদিন এই টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করে শেষ পাওয়া খবর অনুযায়ী জিতুজুড়ী প্রগতি ক্লাব ও চৌধুরী প্রসাদ মেমোরিয়াল ফাইনালে ওঠে।

শেয়ার করুন

You cannot copy content of this page