নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ১১ সেপ্টেম্বর ২০২১
যাত্রী পরিষেবায় রেলের টিকিটে লাগাম ছাড়া ভাড়া বৃদ্ধি এবং লোকাল ট্রেনকে স্পেশাল এক্সপ্রেস নাম দিয়ে তাতে যাত্রা কালীন রিজার্ভেশন ব্যবস্থা চালু করে দেওয়ার প্রতিবাদে সরব হল পুরুলিয়ার বলরামপুর ব্লকের বাসিন্দারা। আজ, শনিবার বলরামপুর উন্নয়নকামি নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটি স্মারক লিপিও দেওয়া হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে। এদিন, মঞ্চের সদস্যরা বরাভুম স্টেশন মাস্টারের এই দাবিসনদ পেশ করেন। এবিষয়ে বলরামপুর রাঙ্গাডি গ্রামের বাসিন্দা, মঞ্চের সদস্য তথা আইনজীবি সুরজিত সিং জানান,করোনার কারনে দীর্ঘ প্রায় দুবছর ট্রেন চলাচল বন্ধ ছিল।অতি সম্প্রতি কয়েকটি ট্রেন চলাচল শুরু করলেও রেল দপ্তর সেইসব লোকাল ট্রেনগুলকে স্পেশাল প্যাসেঞ্জার নাম দিয়ে ভাড়া প্রায় তিনগুন বাড়িয়ে দিয়েছে। এছাড়াও প্যাসেঞ্জার ট্রেনকে স্পেশাল প্যাসেঞ্জার নাম দিয়ে যাত্রাকালীন রিজার্ভেশন ব্যবস্থা চালু করাতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে গিয়েছে বলে দাবি বলরামপুর উন্নয়নকামী মঞ্চের সদস্যদের ।তীঁরা জানান, এরই প্রতিবাদে আজ বরাভুম স্টেশন মাস্টারের মাধ্যমে একটি দাবিপত্র দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে দেওয়া হয়। মঞ্চের সদস্যরা বলেন, সাধারণ মানুষের সুবিধার্থে রেল দপ্তর যাতে পুনরায় লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন চালু করে যাত্রী পরিষেবার ব্যবস্থা করে, তারই দাবি এদিন চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

